পোস্ট ০১: অর্থায়নের নীতিমালা (অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর উত্তর)

 অর্থায়নের নীতিমালা

অধ্যায়-০১: অর্থায়নের ভূমিকা

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions);

১। অর্থসংস্থানের সংজ্ঞা করা দাও। 

অথবা, অর্থায়ন কি? 

অথবা, অর্থায়ন কাকে বলে?

উত্তর: বিনিয়োগ পরিকল্পনা থেকে শুরু করে মূলধন সংগ্রহ করা, বিনিয়োগ করা, মূলধনের রক্ষণাবেক্ষণ এবং মুনাফা বিতরণ পর্যন্ত যাবতীয় কাজকে অর্থায়ন বলে।

২। ব্যবসার অর্থায়ন কী? 

উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ প্রয়োগকে ব্যবসায় অর্থায়ন বলে।

৩। ব্যবস্থাপকীয় অর্থায়ন কি? 

উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকের অর্থায়ন সংক্রান্ত কর্মকাণ্ডকে ব্যবস্থাপকীয় অর্থায়ন বলে।

৪। আর্থিক ব্যবস্থাপক কে? 

অথবা, আর্থিক ব্যবস্থাপক কাকে বলে? 

উত্তর: যেসব ব্যক্তি বা যিনি কোনো প্রতিষ্ঠানের অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশ নিয়ে থাকেন এবং অর্থায়নের যাবতীয় কার্যাবলি সম্পাদন করেন তাদের আর্থিক ব্যবস্থাপক বলে।

৫। সরকারি অর্থায়ন কি? 

উত্তর: সরকারি প্রতিষ্ঠানের অধীনে সংঘবদ্ধ দল হিসেবে জনসাধারণের আর্থিক সমস্যার সাথে আলোচিত বিষয়কে সরকারি অর্থায়ন বলে।

৬। মুনাফা সর্বাধিকরণ কী বা বলতে কী বুঝ?

উত্তর: উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে মুনাফার পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধির প্রক্রিয়াকে মুনাফা সর্বোচ্চকরণ/ সর্বাধিকরণ বলে।

৭। সম্পদ সর্বাধিকরণ কী?

উত্তর: প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বৃদ্ধি করাকে সম্পদ সর্বাধিকরণ বলে।

৮।  আর্থিক বাজার কি?

উত্তর: যে ফোরামের তহবিলের সরবরাহকারী ও সংগ্রহকারী প্রত্যক্ষভাবে লেনদেন করতে পারে তাকে

আর্থিক বাজার বলে। 

৯। মুদ্রা বাজার কি?

 উত্তর: যে বাজারে স্বল্পমেয়াদি অর্থাৎ এক বছরের কম মেয়াদসম্পন্ন সিকিউরিটিসমূহ ক্রয়-বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলে।

১০। মূলধন বাজার কী?

উত্তর: যে বাজার দীর্ঘমেয়াদি তহবিলের যোগানদাতা ও সংগ্রহকারীর মধ্যে লেনদেন সম্পন্ন করতে সক্ষম তাকে মূলধন বাজার বলে।

১১। ব্যবসায়ের নৈতিকতা বলতে কি বুঝ?

অথবা, নৈতিকতা বলতে কি বুঝ?

উত্তর: ব্যবসায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে একটি নির্দিষ্ট আদর্শ বজায় রেখে নৈতিক আচরণ করাকেই ব্যবসায় নৈতিকতা বলে।

১২।  লভ্যাংশ কি?

উত্তর: কোম্পানির অর্জিত আয়ের যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ বলে। ইক্যুইটি মার্কেট কি? উত্তর: যে বাজারে সিকিউরিটি হিসেবে সাধারণ শেয়ার কেনাবেচা হয় তাকে ইক্যুইটি মার্কেট বলে।

১৩। BSEC এর পূর্ণরূপ লিখ। 

উত্তর:  Bangladesh Securities and Exchange Commission.

১৪। SEC  এর পূর্ণ রূপ লিখ।

উত্তর: SEC-এর পূর্ণরূপ হলো- Securities & Exchange Commission

১৫। DS-এর পূর্ণরূপ লিখ।

উত্তর: Dhaka Stock Exchange.

Comments