পোস্ট ০১: অর্থায়নের নীতিমালা (অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর উত্তর)
অর্থায়নের নীতিমালা অধ্যায়-০১: অর্থায়নের ভূমিকা ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions); ১। অর্থসংস্থানের সংজ্ঞা করা দাও। অথবা, অর্থায়ন কি? অথবা, অর্থায়ন কাকে বলে? উত্তর: বিনিয়োগ পরিকল্পনা থেকে শুরু করে মূলধন সংগ্রহ করা, বিনিয়োগ করা, মূলধনের রক্ষণাবেক্ষণ এবং মুনাফা বিতরণ পর্যন্ত যাবতীয় কাজকে অর্থায়ন বলে। ২। ব্যবসার অর্থায়ন কী? উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ প্রয়োগকে ব্যবসায় অর্থায়ন বলে। ৩। ব্যবস্থাপকীয় অর্থায়ন কি? উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকের অর্থায়ন সংক্রান্ত কর্মকাণ্ডকে ব্যবস্থাপকীয় অর্থায়ন বলে। ৪। আর্থিক ব্যবস্থাপক কে? অথবা, আর্থিক ব্যবস্থাপক কাকে বলে? উত্তর: যেসব ব্যক্তি বা যিনি কোনো প্রতিষ্ঠানের অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশ নিয়ে থাকেন এবং অর্থায়নের যাবতীয় কার্যাবলি সম্পাদন করেন তাদের আর্থিক ব্যবস্থাপক বলে। ৫। সরকারি অর্থায়ন কি? উত্তর: সরকারি প্রতিষ্ঠানের অধীনে সংঘবদ্ধ দল হিসেবে জনসাধারণের আর্থিক সমস্যার সাথে আলোচিত বিষয়...